,

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন পাকিস্তানের ব্যাটসম্যান আগা সালমান। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। নিজের এই সাফল্যের পেছনে ঘরোয়া ক্রিকেটের অবদানকে বিশেষভাবে কৃতিত্ব দিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
রোববার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় পাকিস্তান। আগস্টের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই ব্যাট হাতে আলো ছড়ান সালমান। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ও টেস্ট দল থেকে বাদ পড়া এবং অধিনায়কত্ব হারানোর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের ব্যাটিংয়ের দুর্বলতা কাটানোর চেষ্টা করেন তিনি।
সেই প্রচেষ্টার ফলও পেয়েছেন হাতেনাতে। সেপ্টেম্বরের মাঝামাঝি পাকিস্তানের ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফির প্রথম বিভাগে কিংসমেনের হয়ে অপরাজিত ত্রিশতক করেন সালমান। পরে একই প্রতিযোগিতায় আরও একটি শতক হাঁকিয়ে নির্বাচকদের নজরে ফেরেন তিনি।
ম্যাচ শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সালমান বলেন, ঘরোয়া ক্রিকেটকে যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। অনেকেই মনে করেন, ঘরোয়া পর্যায়ে রান করা সহজ। কিন্তু বাস্তবে সেখানে ভালো করতে হলে কঠোর পরিশ্রম ও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হয়।
তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে কোনো খেলোয়াড় ভালো করলে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম ও সাবেক ক্রিকেটাররা সেই পারফরম্যান্সকে যথেষ্ট গুরুত্ব দেন না। অথচ সেখানে রান করাও কঠিন এবং এর জন্য নিয়মিত ভালো খেলার প্রয়োজন হয়।
সালমানের মতে, জাতীয় দলে জায়গা পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটই একজন খেলোয়াড়কে তৈরি করে। নিজের উদাহরণ টেনে তিনি জানান, প্রায় ১০ বছর ঘরোয়া ক্রিকেটে খেলার পর আন্তর্জাতিক পর্যায়ে চার থেকে সাড়ে চার বছর পারফর্ম করেছেন। সৌদ শাকিলসহ আরও অনেক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের পথ পেরিয়েই জাতীয় দলে প্রতিষ্ঠিত হয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম হারানো খেলোয়াড়দের ঘরোয়া প্রতিযোগিতায় ফিরে ভালো করার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার আহ্বানও জানান তিনি। সালমান বলেন, ঘরোয়া ক্রিকেটে পাঁচটি ম্যাচ খেলে নিজের ব্যাটিংয়ের ভারসাম্য ও কৌশল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। সেখানে ভালো করার অভিজ্ঞতাই আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দ ফিরে পেতে সহায়তা করেছে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন পাকিস্তানের এই ব্যাটার। তাঁর ভাষ্য, কয়েকটি টেস্ট ম্যাচে ভালো করতে পারেননি তিনি। তবে তার আগে টানা চার বছর ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। তাই দলে থাকা কিংবা বাইরে চলে যাওয়াকে ক্যারিয়ারের শেষ কথা হিসেবে দেখেন না তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ সময় কাটিয়ে ফেরা সহজ নয় বলে স্বীকার করেছেন সালমান। বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে চাপের মধ্যে খেলতে গিয়ে ফর্ম হারালে আবার ছন্দ ফিরে পেতে সময় লাগে বলে মন্তব্য করেন তিনি।
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পরবর্তী ম্যাচ মঙ্গলবার। রাওয়ালপিন্ডিতে ওই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক দল। শ্রীলঙ্কার বিপক্ষে শতকের পর পরবর্তী ম্যাচেও নিজের ফর্ম ধরে রাখার দিকে নজর থাকবে আগা সালমানের।

 

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা