,

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘটিত এ হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। পরে তাঁদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে তাঁদের ছিনিয়ে নিতে একদল ব্যক্তি ফাঁড়িতে হামলা চালায়।
ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন জানান, হামলাকারীরা রামদা ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলেও তারা দরজা ও জানালায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে হামলায় নূরুল ইসলামের মাথায় এবং আশিকুর রহমানের হাতে আঘাত লাগে। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এসআই ফারুক হোসেন আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী