,

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : নতুন ক্রয়বিধিমালা প্রণয়ন এবং হালনাগাদ রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কেনাকাটা ও দরপত্র কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে রাষ্ট্রের জরুরি প্রয়োজনে এ সিদ্ধান্তের ব্যতিক্রম থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন ক্রয়বিধিমালা চূড়ান্ত করা এবং নতুন রেট শিডিউল প্রকাশের আগ পর্যন্ত পণ্য, সেবা ও নির্মাণকাজসংক্রান্ত নতুন এবং চলমান সব দরপত্র ও ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা বলা হয়েছে।
পরিপত্রটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনার ফলে সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ওয়াসাসহ সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্রয় ও দরপত্র কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। নতুন বিধিমালা ও রেট শিডিউল প্রকাশের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কোন পরিস্থিতিতে কেনাকাটার অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে পরিপত্রে বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করা হয়নি। ফলে জরুরি ক্রয়ের ক্ষেত্রে নির্দেশনাটি কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন