,

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

news-image

অনলাইন ডেস্ক : রাঙামাটির সাজেক পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত সড়কটিতে যান চলাচল ও পর্যটকদের যাতায়াত স্বাভাবিক থাকবে। একই সঙ্গে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র আবারও ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির বিশেষ অনুরোধ এবং সার্বজনীন ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মাচলং বাজারেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং পূজায় অংশ নিতে আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা দাবি করেছেন, তাদের কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে কোনো জাতি, ধর্ম বা বর্ণের বিরুদ্ধেও এ আন্দোলন নয়। সাজেকের বাসিন্দাদের জানমাল রক্ষা ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে তাঁরা উল্লেখ করেন।
পর্যটনকেন্দ্র খুলে দিল জেলা প্রশাসন
অন্যদিকে, বৃহস্পতিবার রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে আগের ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্দেশনা পরিবর্তন করে পর্যটকদের জন্য এলাকাটি উন্মুক্ত করার কথা জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার ছুটিতে পর্যটকেরা সাজেক ভ্রমণের সুযোগ পাবেন। ছয় দিনের জন্য অবরোধ স্থগিত থাকায় এ সময়ে সাজেক সড়কে যাতায়াতও স্বাভাবিক থাকার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য

দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন