দুর্গোৎসব দেখতে ২০ অক্টোবর রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : শারদীয় দুর্গোৎসবের আয়োজন পরিদর্শনে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে নগরীতে প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও তৎপরতা বেড়েছে।
বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী একটি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন। এ লক্ষ্যে নগরীর শ্রী শ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে। তবে কোন মণ্ডপটি তিনি পরিদর্শন করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির (ধর্মসভা)-এর উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। কর্মসূচি শেষে তাঁর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় বিএনপি। নেতাদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং দলীয় পর্যায়ে ঐক্য ধরে রাখার উদ্যোগও নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, সফর সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোতোয়ালি থানার সামনে অবস্থিত তিলোত্তমা হোটেলে জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
গুপ্তপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁরা এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। তবে এসএসএফ ও এনএসআইয়ের সদস্যরা ইতিমধ্যে মন্দিরটি পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে গুরুত্ব দিয়ে তাঁরাও প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন।
রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ উপলক্ষে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুরে এক বা দুটি পূজাম











