,

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত ও দেশত্যাগী ফ্যাসিস্ট শক্তি যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের অনুসারীদের দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উসকানি দিচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন।
জামায়াত আমির আরও বলেন, এ বিষয়ে সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে। তাঁর ভাষ্য, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।
উল্লেখ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগের পর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে বাংলাদেশ সরকারও এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি