নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিস্তির টাকা সংগ্রহ করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক। তাঁর অভিযোগ, সোহেল মিয়া (৩২) নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে সংগৃহীত কিস্তির টাকা নিয়ে যায়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন। নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।











