,

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : “দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক আলোচনা সভা এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নারায়ণপুর মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রধান মো. শহিদ উল্লাহ এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মো. হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা, প্রশিক্ষণ ও সম্মিলিত অংশগ্রহণ জরুরি।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড