,

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া বাশারুক গ্রামে ৩০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ২৫টি পরিবারের দুই শতাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, মৃত আবদার আলীর দুই ছেলে আব্দুল হক ও মজিবুর রহমান বাঁশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। ফলে বিকল্প পথ না থাকায় শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। জরুরি চিকিৎসাসেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল হক বলেন, “আমার ১৮ শতাংশ জায়গা এখানে রয়েছে। রাস্তাটির দুই পাশের লোকজন জায়গা না ছাড়লে আমি কেন ছাড়ব? তাই আমার জায়গায় আমি বেড়া দিয়েছি।”

অপর অভিযুক্ত মজিবুর রহমান বলেন, “তারা আমাদের পুকুরে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেছে। এর প্রতিকার কে করবে?”
এ অবস্থায় রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড