,

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

news-image

বিনোদন প্রতিবেদক : আর্জেন্টিনা অনেক দূরের দেশ। রবীন্দ্রনাথের কাছে তখন অচেনা পৃথিবী। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন প্লাজা হোটেলে। সেখান থেকে একদিন স্বপ্নের মতো তাকে চলে যেতে হলো সান ইসিদ্রো’তে। বিচিত্র লাল নীল ফুলের উৎসবে সজ্জিত সুন্দর বাড়ি, মিরালরিও ভিলা। বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে নদী দেখা যায়, নদীর নাম রিও ডেলা প্লাটা। রবীন্দ্রনাথ ব্যালকনিতে রাখা চেয়ারে বসে নদী দেখেন। নদী তো নয় যেন এক নারীর রহস্য-প্রতিকৃতি। কে সেই নারী, কোত্থেকে আবির্ভূত হলো সেই নিরুপমা বিদেশিনী, যার সংস্পর্শে রবীন্দ্রনাথ ব্যক্তিগত আবেগে ভেসে যাচ্ছেন, অশ্রুতে হাসিতে হয়ে পড়ছেন চঞ্চল উন্মনা। অসুস্থতার মধ্যেও যেন সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। রবীন্দ্রনাথ দেশে ফিরতে চাইছেন কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাকে আটকে ধরেছে। কি সেই পিছুটান?

লা হিয়া কোন্ডা দেলসুর- যার অর্থ দক্ষিণের মোনালিসা। সবাই তাকে চেনে ভিক্টোরিয়া ওকাম্পো নামে।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে, প্রকৃতির এমনই নাটকীয় পরিবর্তনের কালে রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর ভাবের আদান প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। কিন্তু রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার ভাষা বুঝতেন না, তাহলে তাদের ভাববিনিময়ের মাধ্যম কী ছিল। সুখের মতো অসুখের দিনগুলিতে রবীন্দ্রনাথ কী ভাবতেন, কী লিখতেন, আর তিনি কিভাবেই বা পৌঁছালেন এমন এক রহস্যময় অজানা ভাষার দেশে।

রবীন্দ্রনাথের জীবনের এমন রহস্যময় কালপর্বের ভারী পর্দা উন্মোচিত হবে আগামী ১২ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়া ওকাম্পোর অলৌকিক অপূর্ব সুন্দর সাক্ষাতের অসাধারণ বিন্যাস, ম্যাড থেটারের নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। নাটকটি গবেষণাধর্মী প্রযোজনা হওয়ায় শুধু সাধারণ দর্শক নয়, ছাত্র শিক্ষক গবেষকসহ কবি সাহিত্যিকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমকে নাটকের মধ্যদিয়ে স্মরণে ম্যাড থেটার বিরল ব্যতিক্রম। নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের সাড়া জাগানো নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ এর মধ্যদিয়ে। এবার নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে