,

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগরে মেঘনা নদীর তীরবর্তী সততা ব্রিকস ফিল্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্পিডবোট ও নৌকাযোগে আসা প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ইটভাটায় হানা দিয়ে নাইটগার্ড ও দুই ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ভাটার সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ডাকাত দলটি বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার, দুটি মেশিন, চারটি মোটর, সাতটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় নাইটগার্ডের হাত-পা বেঁধে ফেলা হয় এবং ভাটার কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

অভিযোগ রয়েছে, ডাকাতির পর ঘটনাস্থল ত্যাগ করার সময় ডাকাত দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গণমাধ্যমের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

ভাটার নাইটগার্ড আলফাজ মিয়া বলেন, “ডাকাতরা আমাদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতির পর আমাদের মেরে ফেলার হুমকিও দিয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, রাতে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির নিয়মিত টহল না থাকায় নদীতীরবর্তী এলাকায় তাঁরা নিরাপত্তাহীনতা অনুভব করেন।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব কান্তি নাথ বলেন, “এ বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।”

এদিকে, সততা ব্রিকস ফিল্ডের মালিকপক্ষের লোকজন জানিয়েছেন, এ ঘটনায় শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নবীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হবে।

নদীতীরবর্তী শিল্পপ্রতিষ্ঠানে এমন ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভাটার মালিকপক্ষ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা

দিল্লিতে বিমান থেকেই আটক সিজেপি প্রতিষ্ঠাতা দীপকে