,

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। কিন্তু ভারতে এসে স্বামীর আগের সংসার ও তিন সন্তানের কথা জানতে পেরে প্রতারণার অভিযোগ তুলেছেন থাইল্যান্ডের এক নারী।

ভারতের উত্তরপ্রদেশের কানপুরের চামড়া ব্যবসায়ী ইরফানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা, শারীরিক নির্যাতন এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগ করেছেন থাইল্যান্ডের নাগরিক আপসর্ন।

আপসর্নের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানের সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইরফান নিজেকে অবিবাহিত দাবি করলেও প্রায় দুই বছর আগে থাইল্যান্ডে গিয়ে তাকে বিয়ে করেন বলে অভিযোগ তাঁর।

বিয়ের পর ব্যবসা ও বিভিন্ন প্রয়োজনের কথা বলে ইরফান তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৬০ লাখ রুপি নেন বলে দাবি করেছেন আপসর্ন। এ অর্থের একটি অংশ নিজের ব্যবসার আয় থেকে এবং বাকিটা স্বজনদের কাছ থেকে ধার করে দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

পরে ইরফান যোগাযোগ বন্ধ করে ভারতে ফিরে আসেন বলে অভিযোগ। কয়েক মাস কোনো যোগাযোগ না পেয়ে আপসর্ন গত ৬ অক্টোবর কানপুরে তাঁর বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ইরফান আগে থেকেই বিবাহিত এবং তাঁর তিন সন্তান রয়েছে।

আপসর্নের অভিযোগ, অর্থ ফেরত চাওয়ার পর তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি ইরফানের সঙ্গে থাকতে হলে ইসলাম ধর্ম গ্রহণ ও বোরকা পরার শর্ত দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

পরে পুলিশের কাছে অভিযোগ করেন আপসর্ন। তাঁর অভিযোগের ভিত্তিতে ইরফানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের নথি, প্রায় ৬০ লাখ রুপির আর্থিক লেনদেন এবং ধর্ম পরিবর্তনে চাপ দেওয়ার অভিযোগসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস

‘নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য’: ট্রাম্প