,

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপজুড়ে রেকর্ড ভেঙে তৈরি হওয়া তীব্র তাপপ্রবাহের কারণে অস্বাভাবিক গতিতে সংকুচিত হচ্ছে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী হিমবাহগুলো। পর্বতমালায় জমানো বরফ হু হু করে গলে যাওয়ায় ইউরোপ অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয় ও তীব্র সুপেয় পানি সংকটের তীব্র শঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সুইস গ্লেসিয়ার মনিটরিং নেটওয়ার্ক (গ্ল্যামোস) এবং সুইস একাডেমি অব সায়েন্সেসের যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য। এতে জানানো হয়, কেবল চলতি বছরেই সুইজারল্যান্ডের হিমবাহগুলোর ৫ শতাংশের বেশি বরফ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এর মাধ্যমে গত মাত্র পাঁচ বছরেই দেশটি তাদের মোট হিমবাহ বরফের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হারালো।

গ্ল্যামোসের পরিচালক ম্যাথিয়াস হাস এই পরিস্থিতিকে এক করুণ ও বিপজ্জনক ‘নতুন বাস্তবতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শীতকালে প্রয়োজনের তুলনায় কম তুষারপাত হওয়া এবং পরবর্তীতে গ্রীষ্মের রেকর্ড উত্তাপই বরফ গলার মাত্রা এত ত্বরান্বিত করেছে। ফলে পর্বত চূড়ার চিরচেনা সাদা তুষার আবৃত রূপ হারিয়ে উন্মুক্ত হয়ে পড়ছে ন্যাড়া পাথুরে পাহাড়।

চলতি মৌসুমে দেশটির সবচেয়ে বড় ‘আলেৎশ’ হিমবাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ‘গ্লেসিয়ার দ্য সঁফ্লেরঁ’ নামক হিমবাহটির গড় পুরুত্ব ৪ মিটারেরও বেশি কমে গেছে। গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই সুইজারল্যান্ডের হিমবাহগুলো প্রায় ২.২ ট্রিলিয়ন লিটার পানি হারিয়েছে। এই পরিমাণ পানি পুরো সুইজারল্যান্ডের বাসাবাড়িতে ব্যবহৃত বাৎসরিক খাবার পানির চার গুণেরও বেশি।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী