,

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বিদ্রোহী হুথিরা শান্তি বাদ দিয়ে অরাজকতা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, এর ফলে ইয়েমেনের সাধারণ মানুষসহ পুরো অঞ্চলের নিরাপত্তা এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদের পক্ষে শূরা কাউন্সিলে ভাষণ দিতে গিয়ে ক্রাউন প্রিন্স স্পষ্ট জানান, সৌদির নিরাপত্তা নিশ্চিতে বা যেকোনো হুমকির উপযুক্ত জবাব দিতে রিয়াদ এক মুহূর্তের জন্যও দ্বিধা করবে না।

তিনি পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পাদিত ‘মক্কা চুক্তি’র কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার এবং সৌদিকে যেকোনো সংঘাত ও উত্তেজনার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখাই এই চুক্তির মূল লক্ষ্য। সৌদি আরব কূটনৈতিক উপায়ে উত্তেজনা কমানোর সব ধরনের চেষ্টা চালিয়ে গেলেও নিজেদের জাতীয় নিরাপত্তায় বিন্দুমাত্র ছাড় দেবে না।

আন্তর্জাতিক জলসীমায় হুথিদের আগ্রাসনের তীব্র সমালোচনা করে প্রিন্স সালমান বলেন, লোহিত সাগর ও কৌশলগত ‘বাব এল মান্দেব’ প্রণালীকে কখনোই রাজনৈতিক স্বার্থ হাসিলের পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। উল্লেখ্য, বিগত এক মাসেরও বেশি সময় ধরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের দফায় দফায় পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে।

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী