,

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক: দেশে এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে কি না, তা মাঠপর্যায়ে তদারকি করতে জেলা প্রশাসকদের (ডিসিদের) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে জ্বালানিমন্ত্রী স্পষ্ট জানান, দেশে এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। এরপরও যদি কোথাও কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করা হয়, তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নিয়ম অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী নির্দেশ দেন, সরবরাহ ঠিক থাকার পরও কেন কিছু স্থানে ঘাটতির কথা বলা হচ্ছে এবং কেন বেশি দামে বিক্রি হচ্ছে, সে সংক্রান্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করে দ্রুত প্রতিবেদন পাঠাতে হবে। ডিসিদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে আমদানিকারক ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে যেসব এলাকায় সরবরাহ কম রয়েছে, সেখানে দ্রুত এলপিজি সরবরাহ বাড়ানোর ব্যবস্থা করা হবে।

এলপিজি বাজার স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনকে সর্বোচ্চ নজরদারি ও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর