,

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ওলামা দলকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

চিফ হুইপের অভিযোগ, ধর্মের পরিচয় ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার এমন কোনো প্রচেষ্টা সরকার মেনে নেবে না বলেও জানান তিনি।

নূরুল ইসলাম মনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও দাবি করেন, বিভিন্ন ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

সংবিধান সংশোধনের প্রসঙ্গে চিফ হুইপ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

এ সময় তিনি বলেন, খতিব ও পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধ ও সংশ্লিষ্ট উদ্যোগগুলো এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি