,

নেতানিয়াহু সাথে আবুধাবির বৈঠকে ১০ দেশের প্রতিনিধি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবুধাবিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকে একাধিক দেশের কর্মকর্তাদের উপস্থিতির দাবি উঠেছে। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রসারিত বৈঠকে মোট ১০ দেশের প্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এক আমিরাতি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, বৈঠকটি দুই পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ নিজেদের মধ্যে আলোচনা করেন।

এরপরের সম্প্রসারিত বৈঠকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, মিসর, কুয়েত, বাহরাইন, লিবিয়া ও ওমানের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইসরাইল ও আমিরাতের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চ্যানেল ১৪-এর দাবি অনুযায়ী, আলোচনায় ইসরাইল-আমিরাত নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি অভিন্ন হুমকি মোকাবিলায় আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামো তৈরির সম্ভাবনাও আলোচনায় আসে।

ইরান ও ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ঘিরে সম্ভাব্য পদক্ষেপ, সৌদি আরবকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা এবং নতুন আঞ্চলিক জোট গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে তেল পরিবহনের বিকল্প রুট তৈরির সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়েছে বলে চ্যানেল ১৪ জানিয়েছে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইলের পক্ষ থেকেও সম্প্রসারিত বৈঠকে ১০ দেশের প্রতিনিধিদের উপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছিল, রোববার আমিরাত সফরের সময় শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

নেতানিয়াহুর কার্যালয়ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ১০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের তথ্যটি এখন পর্যন্ত মূলত চ্যানেল ১৪-এর প্রতিবেদন এবং নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের ওপর নির্ভরশীল।

এ জাতীয় আরও খবর

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি