,

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, মাদক, সামাজিক সমস্যা এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মান্নান।
সভায় তিনি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনের প্রতিটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি জনগণের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য দেন। বক্তারা নবীনগরের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট