,

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

news-image

অনলাইন ডেস্ক : সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। বোরকা ও মাস্ক পরে পরিচয় গোপন রেখে তিনি লাইনে দাঁড়িয়ে ভূমিসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় নামজারি (মিউটেশন) কার্যক্রম, সরকারি ফি এবং সেবা পাওয়ার বিভিন্ন ধাপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মীদের কাছে জানতে চান জেলা প্রশাসক। একই সঙ্গে অন্যান্য সেবাগ্রহীতার সঙ্গেও কথা বলে তারা কোনো ধরনের সমস্যা বা হয়রানির মুখে পড়ছেন কি না, সে বিষয়ে খোঁজ নেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি অফিসে সাধারণ মানুষ বাস্তবে কী ধরনের সেবা পাচ্ছেন, সেবার ক্ষেত্রে বিলম্ব বা অনিয়ম হচ্ছে কি না এবং কর্মকর্তাদের আচরণ কেমন—এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণ করতেই পরিচয় গোপন রেখে সেখানে যান ফরিদা খানম।
অফিসে অবস্থানকালে তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণ, সেবা গ্রহণের প্রক্রিয়া এবং পুরো ব্যবস্থাটি সাধারণ মানুষের জন্য কতটা সহজ, তা খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশ দেন জেলা প্রশাসক। সেবা নিতে এসে যাতে কাউকে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ে সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা সরাসরি জানার মাধ্যমে সরকারি সেবার প্রকৃত চিত্র পাওয়া যায়। পরিচয় প্রকাশ না করে সেবাগ্রহীতার ভূমিকায় পরিদর্শন করায় অফিসের স্বাভাবিক কার্যক্রমও কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউর ৭ দেশের দূতের