,

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

news-image

অনলাইন ডেস্ক : দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, আইনশৃঙ্খলার অবনতির জন্য সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দায়ী।
সোমবার ঢাকায় দলের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তার মতে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।
তিনি অভিযোগ করেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।
চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় যাচাইয়ের নামে হয়রানি বন্ধের দাবি জানান এনসিপির এই নেতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, যোগ্যতা থাকা এবং সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না থাকলে শুধু ভেরিফিকেশনের কারণে কাউকে বাদ দেওয়া উচিত নয়। এ ধরনের প্রার্থীদের পাশে থাকারও ঘোষণা দেন তিনি।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার দাবি, বাংলাদেশের জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে তুলে ধরা হয়নি।
এ সময় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়মের আশঙ্কা তৈরি হলে তার দল বিষয়টি নিয়ে সোচ্চার হবে বলেও জানান।
সংবিধান সংশোধনে সরকারের গঠিত বিশেষ কমিটির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তারা মৌলিক সংস্কারের পক্ষে। তার অভিযোগ, সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে সংস্কারের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানান।
এ ছাড়া বর্তমান সংসদে পাস হওয়া মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ-সংক্রান্ত আইন নিয়েও আপত্তি জানান এনসিপির আহ্বায়ক। এসব আইন জনগণের অধিকার সীমিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউর ৭ দেশের দূতের