,

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আবু হানিফের দাবি, সালমান নিজেই তার বক্তব্যে জানিয়েছেন, হামলাকারীদের কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। বরং জমির মালিকদের মধ্যে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পুলিশও প্রাথমিকভাবে জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তার মতে, এ ঘটনায় চাঁদাবাজির কোনো প্রমাণ নেই এবং সালমানের স্টুডিওকে উদ্দেশ্য করেই হামলা চালানো হয়েছিল—এমন তথ্যও পাওয়া যায়নি।
আবু হানিফ বলেন, দুই জমির মালিকের চলমান বিরোধের বিষয়টি বাদ দিয়ে সালমান চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন—এমন একটি বক্তব্য ছড়ানো হচ্ছে। তার অভিযোগ, এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত, এনসিপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষতিগ্রস্ত স্টুডিওর ভিডিও প্রকাশ করেন।
ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়। সালমান জানান, হামলায় তার স্টুডিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে সালমান অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুরের পাশাপাশি কিছু মালামাল লুটের অভিযোগও করেন তিনি।
এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার পেছনে প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাজমুল আলম।

 

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড