,

হামলার ঘটনায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান আসিফ নজরুলের

news-image

অনলাইন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
আসিফ নজরুল বলেন, দুটি স্থানে হামলা ও লুটপাট গুরুতর ফৌজদারি অপরাধ। তার মতে, এসব ঘটনা শুধু অপরাধ সংঘটনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রের আইন ও কর্তৃত্বের প্রতিও চ্যালেঞ্জ তৈরি করে।
তিনি বলেন, সরকারকে এসব ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। শুধু সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের নয়, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রয়োজন রয়েছে।
অপরাধ সংঘটনের আগে তা ঠেকাতে সরকারের কিছু বাস্তব সীমাবদ্ধতা থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তবে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ব্যর্থতার কোনো সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন সাবেক এই আইন উপদেষ্টা।
আসিফ নজরুলের ভাষ্য, সাম্প্রতিক এসব গুরুতর ঘটনা সরকারের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। অপরাধীর রাজনৈতিক পরিচয় যাই হোক, সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

 

এ জাতীয় আরও খবর

টরন্টো উৎসবে নাগাল্যান্ডের ‘আংহ’র বড় সাফল্য

সিইসিকে অপসারণ ইস্যুতে ৩০ সেপ্টেম্বর বৈঠকে আইএনডিআইএ জোট

সালমান ইস্যুতে জামায়াত-এনসিপি-আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

সালমানের অভিযোগকে ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে একদিনে আরও ৯ মৃত্যু

বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রী হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

মামলা না নেওয়ার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব সালমানের

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

কৃষকরাই দেশের প্রধান শক্তি: রাষ্ট্রপতি

চাঁদাবাজদের ‘ভুলের ফল’ ভোগ করতে হবে: শফিকুর রহমান

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড