,

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকাল ৮টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী, তার স্ত্রী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের নিয়মিত ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রায় ছয় ঘণ্টার বিরতির পর রাত ২টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন ৩৫ সদস্যের প্রতিনিধিদল। এতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খানসহ অন্যরা ছিলেন।
সফরকালে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে প্রায় ৩০টি বৈঠক, সভা ও কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচির মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকও ছিল।
এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতঃভোজেও প্রধানমন্ত্রী ও তার স্ত্রী অংশ নেন।
সফরকালে রোহিঙ্গা সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যুহার নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন

হাসান-খালেদের কেন্ট ফিরছে কাউন্টির শীর্ষ বিভাগে