,

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে বার্তা

news-image

অনলাইন ডেস্ক : চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার রাতের এ ঘটনার পর স্টুডিওর বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
ভিডিওতে নিজের স্টুডিওর ক্ষয়ক্ষতি দেখিয়ে সালমান জানান, হামলায় পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা যায়। এ সময় স্টুডিওর কয়েকজন কর্মীকে কান্না করতে দেখা যায়।
হামলার কারণ সম্পর্কে সালমান মুক্তাদির বলেন, হামলাকারীরা সম্ভবত জানত না যে এটি তার স্টুডিও। তার ভাষ্য, স্টুডিওর ভবন মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। ওই ব্যক্তির সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে গিয়ে তার স্টুডিওও হামলার শিকার হয়েছে বলে দাবি করেন তিনি।
সালমান আরও বলেন, কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা ছাড়া বাংলাদেশে নতুন কিছু করার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নানা ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। নিজের দীর্ঘ পথচলার কথা উল্লেখ করে তিনি জানান, ছোট একটি কক্ষ থেকে কাজ শুরু করে তিনি বর্তমান অবস্থানে এসেছেন এবং এই ঘটনায় তিনি ভেঙে পড়বেন না।
হামলায় বিএনপির লোকজন জড়িত বলেও অভিযোগ করেন সালমান মুক্তাদির। তবে তার এ অভিযোগের স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি সেখানে ঢুকে ভাঙচুর শুরু করেন। তাদের কয়েকজনের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি থেকে বাঁচতে স্টুডিওর কয়েকজন কর্মী টয়লেটে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

পৃথক মামলার সাজা একসঙ্গে ভোগের সুযোগ নেই

ছয় বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

পার্থ শেখ: জুটিপ্রথা থাকতেই হবে, এমন নয়

বিএনপি নেতা বাচ্চুকে হাসপাতালে দেখতে গেলেন রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পর্যটনে বাড়ছে এআই, জোর দেওয়া হচ্ছে ডিজিটাল রূপান্তরে

সরকারের নাম ব্যবহার করে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

ট্রাম্পের প্রত্যাখ্যান, তবুও আলোচনার আহ্বান ইরানের

বিদায়ী বিশ্বকাপে সবকিছু উজাড় করতে চান কোহলি

যুক্তরাষ্ট্রে নরইস্টারে জনজীবন বিপর্যস্ত, জরুরি অবস্থা

বিশ্বমঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস শীর্ষে: মাহ্দী আমিন

হাসান-খালেদের কেন্ট ফিরছে কাউন্টির শীর্ষ বিভাগে