প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর
অনলাইন ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হলেও আগামী ১ অক্টোবরের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি অগ্রাধিকার দিয়ে পরবর্তী সময়ে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ কারণে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশে তিনি জানান, ১ অক্টোবরের মধ্যে কারও নিয়োগপত্র না পৌঁছালে বিষয়টি যথাযথভাবে যাচাই করা হবে।
যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে ধাপে ধাপে নিয়োগপত্র পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া।











