,

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

news-image

অনলাইন ডেস্ক : বৃষ্টি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাবে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি কেজিপ্রতি ৭০ থেকে ১০০ টাকার মধ্যে বিক্রি হলেও কিছু সবজির দাম রয়েছে বেশ চড়া। এর মধ্যে শিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি দরে। বেগুনের দাম উঠেছে ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত।

বাজারে তুলনামূলক কম দামের সবজি কাঁচা পেঁপে। এটি প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারের বর্তমান দরে পটল ৭০ টাকা, শসা ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ছোট ফুলকপি প্রতি পিস ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ৭০ থেকে ৮০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান বলেন, অন্যান্য দিনের তুলনায় সবজির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। বিক্রেতারা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচ বাড়াকে মূল্য বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা রহিদুল ইসলাম বলেন, কয়েক ধরনের সবজির দাম কিছুটা বাড়লেও অধিকাংশ সবজি ৮০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কিছুটা কমেছে।

তিনি জানান, বর্তমানে শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং বেগুন মানভেদে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি পরিবহনের খরচও বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে।

তবে সামনে সবজির মৌসুম শুরু হলে বাজারে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসতে পারে বলে জানান এই বিক্রেতা।

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু