,

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

news-image

অনলাইন ডেস্ক : তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেসি কাপ। ইন্টার মায়ামির আয়োজনে এবারের আসরে বিশ্বের ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে। প্রথম আসরে খেলেছিল ৮টি দল।

আগামী ২৫ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

আয়োজকরা এবার দলসংখ্যা বাড়িয়েছে তরুণ খেলোয়াড়দের আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তর্জাতিক পরিবেশে খেলার সুযোগ দিতে। এর মাধ্যমে তারা বিভিন্ন দেশের প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

টুর্নামেন্ট নিয়ে লিওনেল মেসি বলেন, তরুণদের বিকাশের গুরুত্বপূর্ণ সময়ে মাঠ ও মাঠের বাইরে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের উচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সম্পর্কেও তারা ধারণা পাবে।

এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে ইন্টার মায়ামি, আয়াক্স, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, বার্সেলোনা, পালমেইরাস, আর্সেনাল, নিউওয়েলস ওল্ড বয়েজ, ফ্ল্যামেঙ্গো, ইউই কর্নেয়া, ম্যানচেস্টার সিটি, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে ও চেলসি।

মেসি কাপের ম্যাচগুলো ডিজনি প্লাস ও ইএসপিএন প্লাসে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। তবে কোন অঞ্চলে কীভাবে সম্প্রচার দেখা যাবে, তা স্থানীয় সম্প্রচার সুবিধার ওপর নির্ভর করবে।

এ জাতীয় আরও খবর

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

মাছ-মুরগির দামে স্বস্তি, বাড়ল ব্রাউন ডিমের দাম

বিশ্ববাজারে কমছে দাম, খাতুনগঞ্জে বাড়ছে ভোজ্যতেলের দর