,

সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের প্রতিটি উপজেলার সব ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বৃহস্পতিবার দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, হাট-বাজারের স্থায়ী শেড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বিভিন্ন বাজারের ভবনের ছাদ বিবেচনায় নিয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে হবে। উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব কাজে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করতে হবে।

সরকারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ভবনেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যবস্থায় অন্তত দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার কথাও বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নিজস্ব চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে দেওয়া যাবে। ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব বাড়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী হাট-বাজারের ইজারা থেকে পাওয়া অর্থের একটি অংশ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে ব্যয়ের বিধান রয়েছে। ওই অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও তা সম্প্রসারণ করতে বলা হয়েছে।

সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মেসি কাপে এবার ১৬ ক্লাবের লড়াই

ভারতের সিইসিকে ঘিরে বিতর্ক, পদত্যাগের দাবি

জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

উন্নয়নকাজে জনভোগান্তি কমাতে কঠোর নির্দেশ

ট্রাম্প-শি বৈঠকে সম্পর্ক উন্নয়নে জোর

আরও চার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

আদালতের নির্দেশের পরও হোয়াইট হাউসে সাংবাদিকদের বাধা

জাতিসংঘে শান্তিময় বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের

দুপুরের আগেই ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

মাছ-মুরগির দামে স্বস্তি, বাড়ল ব্রাউন ডিমের দাম

বিশ্ববাজারে কমছে দাম, খাতুনগঞ্জে বাড়ছে ভোজ্যতেলের দর