,

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

news-image

অনলাইন ডেস্ক : ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। সহকারী সার্জন পদে আবেদনের জন্য এমবিবিএস বা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন হবে।
চিকিৎসকদের জন্য আয়োজিত এই বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পিএসসি সূত্র। সাধারণ বিসিএসের তুলনায় সংক্ষিপ্ত প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করা হবে।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে পারে। চূড়ান্ত ফল প্রকাশের পর নতুন চিকিৎসকদের দেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়নের পরিকল্পনা রয়েছে।
সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতের সক্ষমতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান