,

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। দ্রুত ও কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে নিজ দেশে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে উখিয়ার বালুখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন রোহিঙ্গা কমিউনিটির সদস্যরা। এতে ইউসিআরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশে মানবিক সহায়তার ওপর নির্ভর করে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছেন। সংকটের স্থায়ী সমাধান হিসেবে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।
তারা মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ ছৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে রোহিঙ্গারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি ও মানবিক সহায়তা পেয়ে আসছেন। এখন সেই সহযোগিতাকে কার্যকর পদক্ষেপে রূপ দিয়ে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে মর্যাদার সঙ্গে ফেরার অধিকার নিশ্চিত করার সময় এসেছে।
রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফিরতে চান। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান