,

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হওয়ার একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কামরাঙ্গীচর এলাকার একটি ঘাটসংলগ্ন কচুরিপানা থেকে তাদের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতরা হলো কামরাঙ্গীচরের রহমতবাগ এলাকার নুর নবীর ছেলে সাঈফ (৯) এবং একই এলাকার মো. সোহেলের ছেলে রোহান (৮)। বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়েছিল।
নৌ-পুলিশের বরিসুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, দুই শিশু নিখোঁজ হওয়ার পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাদের সন্ধানে মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকালে নদীর পাড়ে শিশু দুটির স্যান্ডেল দেখতে পান স্বজনরা। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে কচুরিপানার মধ্যে তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশের ধারণা, শিশু দুটি সাঁতার জানত না। বাঁশের তৈরি ভাসমান ভেলা আনতে গিয়ে তারা নদীর পানিতে পড়ে ডুবে যেতে পারে।
স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান