,

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে ব্যাপকভাবে পিলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাভাবিক প্রসবের জন্য নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
সিজারিয়ান প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালের প্ররোচনায় মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে নেওয়া উচিত নয়। স্বাভাবিক প্রসবের সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সংগ্রহ করছে।
তিনি জানান, আগামী শনিবার থেকে আবারও হাম টিকাদান কার্যক্রম শুরু হবে। যেসব শিশু এখনো টিকা পায়নি, তাদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জ্বালানি সংকট নিয়ে মন্ত্রী বলেন, দেশের গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বঙ্গোপসাগরে বিদেশি কোম্পানির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান