,

জাতিসংঘের অধিবেশন সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। সভাপতির কার্যালয়ে থাকা ৪০ কর্মকর্তার মধ্যে ছয়জন বাংলাদেশি, যাদের একজন জাইমা।
বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম কার্যালয়ের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন।
গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তার সভাপতিত্বে বৃহস্পতিবার রাতে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাতিসংঘের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ে আইনি বিষয়গুলো দেখভাল করবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও উত্তীর্ণ হন।

 

এ জাতীয় আরও খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন-ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বৈঠক

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১,৭৮২

জাতিসংঘে তারেকের প্রস্তাবে রোহিঙ্গাদের সমর্থন

দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ, গাড়ির নিচে ঝাঁপ দিলেন মা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে

বুড়িগঙ্গায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

এমপি নজরুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড

জনসংখ্যা নিয়ন্ত্রণে আগামী মাস থেকে কার্যক্রম বাড়ানোর ঘোষণা

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমতি পেল ৪ প্রতিষ্ঠান