,

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

news-image

অনলাইন ডেস্ক : ফুটবল ক্যারিয়ার যতটা সম্ভব দীর্ঘ করতে চান ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এনএফএলে কিকার হিসেবে খেলার সম্ভাবনাও গুরুত্ব দিয়ে ভাবছেন বায়ার্ন মিউনিখের এই তারকা।

৩৩ বছর বয়সী কেইন গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৭৩ গোল করেছেন। তার অসাধারণ পারফরম্যান্সের কারণে আগামী মাসের ব্যালন ডি’অর পুরস্কারের অন্যতম আলোচিত প্রার্থী হিসেবে তার নাম উঠে এসেছে।

ভবিষ্যতে অন্য কোনো খেলায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কেইন জানান, গলফার হওয়ার ইচ্ছা থাকলেও এনএফএলে কিকার হওয়ার বিষয়টি তার কাছে তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত মনে হয়। আগামী পাঁচ-ছয় বছরে তার ক্যারিয়ার, অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর বিষয়টি নির্ভর করবে বলেও জানান তিনি।

কিকার হওয়ার ক্ষেত্রে নিজের পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান কেইন। তার মতে, দুই ক্ষেত্রেই চাপ সামলানো ও কৌশলের প্রয়োজন রয়েছে। তবে টেলিভিশনে খেলা দেখার সময় যেটিকে সহজ মনে হয়, বাস্তবে সেটি অনেক কঠিন হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

এখন পর্যন্ত কোনো এনএফএল দল তার সঙ্গে যোগাযোগ করেনি। তবে কখনো এই সিদ্ধান্ত নিলে ছয় মাস থেকে এক বছর আগেই অনুশীলন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছেন কেইন।

বর্তমানে অবশ্য ফুটবলেই পুরো মনোযোগ তার। ভবিষ্যতে মেজর লিগ সকারে খেলার সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি তিনি। তবে এখন যতদিন সম্ভব সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে যেতে চান ইংলিশ এই ফরোয়ার্ড।

বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানিতে নিজের সময় উপভোগ করছেন কেইন। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

ব্যালন ডি’অর প্রসঙ্গে কেইন বলেন, পুরস্কারটি জিততে পারলে তা তার জন্য অত্যন্ত গর্বের বিষয় হবে। তবে শেষ পর্যন্ত কার হাতে পুরস্কার উঠবে, সেটি ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত