,

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

news-image

অনলাইন ডেস্ক : হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ নেওয়ার দিন থেকেই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী।

ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। পরে ২০০৭ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ইউপি পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাবধুসহ আহত ৫, লেদোকানপাট ভাঙচুরের অভিযোগ

ঈদে মুক্তির অপেক্ষায় ‘আন্ধার’

গাজায় ঝুঁকিপূর্ণ ভবনে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদ

জামানত পাঁচগুণ, বাড়ল নির্বাচনী ব্যয়সীমাও

নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ট্রাম্প-ফিফা সম্পর্কের তদন্তে ইনফান্তিনোর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বোয়িং থেকে ১১ বিমান কিনছে বাংলাদেশ

এনএফএলে কিকার হওয়ার ইচ্ছা কেইনের

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি নিয়ে আলোচনা

শান্তি প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া ঠেকাতে কমিটি গঠনের সিদ্ধান্ত