,

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : আবারও প্যারিসের ফ্যাশন মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। আগামী ২৮ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানীতে ল’রিয়াল প্যারিসের নবম ‘লে দেফিলে ল’রিয়াল প্যারিস’ ফ্যাশন শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আইফেল টাওয়ারকে পেছনে রেখে প্লাস জফ্রে-তে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। ‘এক্সপ্রেস ইয়োর ওয়ার্থ’ স্লোগানকে সামনে রেখে আত্মবিশ্বাস ও নিজের মূল্য প্রকাশের ভাবনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের শো।
ল’রিয়াল প্যারিসের এই আয়োজনে ঐশ্বরিয়ার অংশগ্রহণ এবারই প্রথম নয়। প্রতিবারই তার পোশাক ও স্টাইল নিয়ে দর্শক-ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
২০২৪ সালের অনুষ্ঠানে লাল রঙের একটি নজরকাড়া গাউনে রানওয়েতে হাজির হয়েছিলেন তিনি। বড় আকৃতির গাউনের সঙ্গে ছিল ঘন চুলের সাজ ও গাঢ় লাল লিপস্টিক। রানওয়ে শেষে তার ‘নমস্তে’ ভঙ্গিও দর্শকদের দৃষ্টি কেড়েছিল।
পরের বছর গাউনের বদলে ভিন্নধর্মী পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। মনীশ মালহোত্রার ডিজাইন করা গাঢ় নীল মখমলের শেরওয়ানি পরেছিলেন তিনি। পোশাকটিতে ছিল অলংকারখচিত কাফ, হীরার ব্রোচ ও পেছনে হীরার নকশা।
এবার ঐশ্বরিয়ার পোশাক ও সাজ কেমন হবে, তা নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
এবারের ফ্যাশন শোতে ঐশ্বরিয়ার সঙ্গে অংশ নেবেন হলিউডের ভায়োলা ডেভিস, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, সিমোন অ্যাশলি, কারা ডেলেভিন, ইভা লঙ্গোরিয়া, অ্যান্ডি ম্যাকডাওয়েল ও আজা নাওমি কিং। এছাড়া থাকবেন বেবে ভিও, মডেল লুমা গ্রোথে এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ম্যারি বোশে।
অভিনেতা, মডেল ও ক্রীড়াবিদদের অংশগ্রহণে আয়োজিত এবারের অনুষ্ঠানটি সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিসত্তার প্রকাশকে গুরুত্ব দিচ্ছে।
ল’রিয়াল প্যারিসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ঐশ্বরিয়ার। কান চলচ্চিত্র উৎসবসহ আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ও বিনোদন আয়োজনে নিয়মিত উপস্থিতির মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতীয় তারকা হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।
এবার ২৮ সেপ্টেম্বর প্যারিসের আইফেল টাওয়ারের পটভূমিতে রানওয়েতে ঐশ্বরিয়ার নতুন সাজের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও

হাসিনাকে প্রতিমন্ত্রী: এখনই আসেন, ডিসেম্বর নয়