,

হাসিনাকে প্রতিমন্ত্রী: এখনই আসেন, ডিসেম্বর নয়

news-image

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে আসতে। বুধবার কিশোরগঞ্জে বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
পরিকল্পিত সন্ত্রাস, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন।’ তিনি আরও বলেন, দেশে ফিরে এলে তাকে আইনের আওতায় এনে জনগণের বিচারের মুখোমুখি করা হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইয়াসের খান চৌধুরী অভিযোগ করেন, কয়েকটি বাসে আগুন দেওয়া বা ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা সম্ভব হবে না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন রাজপথে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে ভোটের অধিকার ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।
প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছেন। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড মোকাবিলা করবে বলেও দাবি করেন তিনি।
এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখোলা ময়দান থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়া বাজার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও

হজের টাকা জমাতে শুক্র-শনিবার খোলা ব্যাংক