এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের নিবন্ধনের বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল। এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আয়োজকদের মতে, এই টুর্নামেন্টে খেলতে ১ হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আর এর মধ্যে ৫শর বেশি বিদেশি খেলোয়াড় রয়েছে।

আগামী ২৭ সেপ্টেম্বর এপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটে তাসকিনের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এপিএল জানিয়েছে, লিগের জন্য আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন তাসকিন। একই সঙ্গে তারা ভক্তদের কাছে জানতে চেয়েছে, বাংলাদেশের এই পেসারকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তারা।

পোস্টটিতে লেখা ছিল, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা