,

পুলিশে বড় রদবদল, বদলি ৩১ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
আদেশ অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই কেন্দ্রের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহ কার্যালয়ের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএস কমান্ড্যান্ট এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
এদিকে এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে দেওয়া আগের পদায়ন বাতিল করা হয়েছে। দুজনকেই পুলিশ টেলিকমে পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা পুলিশেও এসেছে একাধিক পরিবর্তন। র‍্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার পুলিশ সুপার করা হয়েছে। জেলার বর্তমান এসপি মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি এবং র‍্যাবের উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর এসপি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে এসবিতে এবং রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে পাঠানো হয়েছে।
মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে এসপি, মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে এসপি এবং মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের এআইজি মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের এসপি করা হয়েছে। পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
এসবির বিশেষ পুলিশ সুপার আমীনুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজারবাগ পুলিশ টেলিকমের এসপি মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং একই ইউনিটের শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের এসপি করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশেও কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের এসপি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
এ ছাড়া ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান

বাস ভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা

গাজায় নজিরবিহীন হত্যাকাণ্ড: গুতেরেস

অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে দাঁড়াবেন না আইনজীবীরা

জাতিসংঘের মঞ্চে তারেক রহমান

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগর ইউএনওর সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসার মাঝেই ক্যামেরায় দীপিকা

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় ফ্রান্স