,

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। এর মধ্যেই মঙ্গলবার সামান্য বেড়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দাম। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২১ মিনিটে নভেম্বর সরবরাহের ব্রেন্ট ক্রুডের দাম ২২ সেন্ট বা ০.২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫৭ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, অক্টোবর সরবরাহের মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) চুক্তির দাম ২ সেন্ট বা ০.০২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়। এ চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা।

এদিকে, বেশি সক্রিয়ভাবে লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

সাম্প্রতিক দরপতনের পর তেলের বাজার কিছুটা স্থির হলেও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক অগ্রগতি হয় কি না, সেদিকে নজর রাখছেন বাজারসংশ্লিষ্টরা।

বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্কের পরিবর্তন বা নতুন কোনো কূটনৈতিক উদ্যোগের খবর বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।

এ জাতীয় আরও খবর

মা হওয়ার পর সৌন্দর্য নিয়ে যা বললেন ক্যাটরিনা

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

যে দোয়া আল্লাহর খুব প্রিয়

ইউরোপে যুদ্ধের দামামা: খাবার ও পানি মজুতের নির্দেশ, প্রস্তুত হচ্ছে হাসপাতাল

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে, ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড. খলিলুর রহমানের মতবিনিময়

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে দিতে হবে ১০ হাজার টাকা দণ্ড ফি

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা

দুবলারচরে জমজমাট শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের ক্ষোভ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান

ঘরে বসেই মোবাইলেই খুঁজুন বাবা-দাদার জমির তথ্য

ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডার