,

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মা–বাবা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তারকা দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারা।

দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়া। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের মেয়ে। দুই বছর পর আবারও কন্যাসন্তানের বাবা-মা হলেন তারা।

দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে শুক্রবার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা। তার সঙ্গে ছিলেন রণবীর ও পরিবারের সদস্যরা। সেদিন দীপিকার পরনে ছিল কমলা ও বেগুনি রঙের কুর্তা সেট। রণবীর পরেছিলেন বেগুনি কুর্তা ও সাদা প্যান্ট।

প্রথম সন্তান দুয়ার জন্মের দুই দিন আগেও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন এই দম্পতি। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সেখানে তাদের দেখা গিয়েছিল।

দ্বিতীয় সন্তানের আগমনের আগে সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কিছু ছবি প্রকাশ করেছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের কিছু অপ্রকাশিত সাদাকালো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

সেসব ছবিতে দীপিকা-রণবীরের সঙ্গে দেখা যায় ছোট্ট দুয়াকেও। একটি ছবিতে দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাকে জড়িয়ে থাকতে দেখা যায় রণবীরকে। ছবিগুলোর সঙ্গে ভক্তদের শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য ধন্যবাদও জানান তিনি।

২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার সেটে দীপিকা ও রণবীরের প্রেমের শুরু। কয়েক বছর প্রেমের পর ২০১৫ সালে গোপনে বাগ্‌দান করেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় বিয়ে করেন এই তারকা জুটি। কঙ্কনি ও সিন্ধি সংস্কৃতির ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা–বাবা হন দীপিকা ও রণবীর। দুই বছর পর তাদের পরিবারে যোগ হলো আরও এক কন্যাসন্তান।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই