,

নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

news-image

বাধা দেওয়ায় ব্যবসায়ীকে ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে জখম

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পরিচয়ে অটোরিকশা থামিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইয়ে বাধা দেওয়ায় খান সাহেব (শুক্কু মিয়ার ছেলে) নামে এক ব্যক্তিকে ধারালো কাঁচি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার পদ্মপাড়া রোডের আদালতের ত্রিমুখী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত খান সাহেব উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহেবনগর পশ্চিমপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খান সাহেব তাঁর ভাইয়ের বাসা থেকে সাড়ে সাত লাখ টাকা নিয়ে অটোরিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে আদালতের ত্রিমুখী মোড় এলাকায় প্রায় আটজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশাটি থামান। পরে তাঁরা জোরপূর্বক তাঁর কাছ থেকে টাকাগুলো নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
এ সময় খান সাহেব বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি তাঁদের একজনকে নবীনগর ব্যাপারীপাড়ার মাসুম নামে শনাক্ত করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এরপর তাঁকে ধারালো কাঁচি দিয়ে মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সদরে কিশোর গ্রুপের সংঘর্ষ : ছুরিকাঘাতে ৪ জন আহত, এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন