বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমানোর আগে যে ৭ টি খাবার খেলে আপনার ওজনও কমবে!

news-image

সাধারণভাবে রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশির ভাগ খাবারই খেতে মানা করা হয়ে থাকে, কারণ স্বাস্থ্যের জন্য এটা ভালো অভ্যাস না। বিশেষ করে এই অভ্যাসের জন্য ওজন বৃদ্ধি পায় এবং খাবারগুলো সহজে হজম হয় না। তবে খুব বেশি ক্ষুধার্ত থাকলে এবং এই কারণে যদি ঘুমাতে না পারেন তাহলে তো খেতেই হবে। এর জন্য বেশ কিছু খাবার আছে যেগুলো ঘুমাতে যাবার আগে খেতে পারেন। আজ এমন কিছু খাবারের কথা উল্লেখ করা হলো যে খাবারগুলো কোন চিন্তা না করেই খেতে পারেন। এগুলো কেবল ক্ষুধাই মেটাবে না, বরং ওজন কমাতেও সাহায্য করবে!

নন ফ্যাট টক দই বা সাওয়ার ক্রিম
যদি ঘুমাতে যাবার আগে খুব বেশি ক্ষুধা পায় তাহলে খেতে পারেন এক কাপ টক দই বা সাওয়ার ক্রিম।এই দুইটির পার্থক্য হচ্ছে টক দই ফার্মেন্টেড দুধ থেকে তৈরি হয় আর সাওয়ার ক্রিম ফার্মেন্টেড ক্রিম থেকে তৈরি হয়। ঘুমাতে যাওয়ার আগে যদি দই খান তাহলে তা দেহের আভ্যন্তরীণ কার্যক্রমের জন্য যে প্রোটিন প্রয়োজন তার চাহিদা মেটাবে এবং সহজে ঘুমাতে সাহায্য করবে। কারন এগুলোতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের কাজকে সহজ করে।

মুরগির মাংস
এছাড়া রাতের খাবার হিসাবে ২ টুকরো বেক বা সিদ্ধ মুরগির মাংস খেতে পারেন। এর ফলে কম ফ্যাট যুক্ত উচ্চ মানের প্রোটিন খাবার খাওয়া হবে।

 পনির
রাতে এক স্লাইস শক্ত পনির আপনাকে তৃপ্তি এনে দিতে পারে। এটি মাত্র ৮০ ক্যালরি আর আমাদের দেহের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করবে।

ফ্যাট ফ্রি চকলেট পুডিং
রাতের বেলা ক্ষুধা পেলে আপনি চাইলে কিছুটা ফ্যাট ফ্রি চকলেট পুডিং খেতে পারেন যা আপনাকে পেট ভরা থাকার অনুভূতি দিতে পারবে ওজন বৃদ্ধি করা ছাড়াই।

আপেল ও পিনাট বাটার
রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন একটি আপেল। আপেল খাদ্য আঁশে পরিপূর্ণ থাকে যা আপনার ক্ষুধা কমাতে সাহায্য করবে। এছাড়া যদি কোন মিষ্টি খাবার খেত ইচ্ছে করে তাহলে খেতে পারেন একটু পিনাট বাটার যা মিষ্টি খাবার ইচ্ছাকে কমিয়ে দেবে।

ওটমিল
রাতের খাবারের জন্য আদর্শ হতে পারে ওটমিল।এক বাটি ওটমিলে প্রায় ২০০ ক্যালরির মত থাকে। এটি খুব সহজে হজম হয় এবং পেটে ব্যথা থাকলে তাও ভালো করবে।

কলা
কলা হচ্ছে এমন একটি সম্পূর্ণ ফল যা ঘুমাতে যাওয়ার আগে আপনার ক্ষুধা মেটাতে পারে। এই ফলটি রাতে খাওয়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি আপনার ওজন বৃদ্ধি করবেনা এবং সেই সাথে কোমরের মেদও বাড়াবে না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা