,

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি বিমান বাহিনীর একটি মার্কিন তৈরি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ভিডিও প্রকাশ করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূ-পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস করা হয়।

প্রকাশিত ভিডিওতে ইয়েমেনি যোদ্ধাদের সৌদি আরবের পতাকা ও ‘৫৫৩৯’ নম্বরসংবলিত একটি টেলফিন প্রদর্শন করতে দেখা গেছে। মার্কিন সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন জানান, ধ্বংসাবশেষের চিহ্নের সাথে সৌদি বিমান বাহিনীর ‘এফ-১৫এসএ’ মডেলের মিল রয়েছে। তবে এ বিষয়ে রিয়াদ বা ওয়াশিংটনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত অবস্থানগুলো হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ার পর এই ঘটনাটি বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনাটি সত্য প্রমাণিত হলে, এটি হবে ইয়েমেন যুদ্ধে বিমান হামলায় মার্কিন তৈরি শক্তিশালী এফ-১৫ ধ্বংসের অন্যতম বিরল নজির।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী