,

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান সামরিক সংঘাতের কারণে চরম রসদ সংকট ও ব্যাপক চাপের মুখে পড়েছে মার্কিন সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’-এর এক প্রতিবেদনে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, যুদ্ধের ফলে পেন্টাগন মারাত্মক মানসিক ও কাঠামোগত সংকটে পড়েছে, যা দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে হুমকির মুখে ফেলেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানি সামরিক সক্ষমতার সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। ইরানের সর্বাধুনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে মধ্যপ্রাচ্যের ১৫টিরও বেশি মার্কিন ঘাঁটি ও শত শত ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর ফলে থাড (THAAD) ইন্টারসেপ্টরের প্রায় ৮০% এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। ১৮ জন সৈন্য নিহত, ৮০০ জন আহত এবং এফ-৩৫ সহ ৫০টিরও বেশি বিমান ও ড্রোন ধ্বংস হওয়ায় মার্কিন বাহিনী কৌশলগত পিছিয়ে পড়েছে।

ডিয়াগো গার্সিয়ার মাধ্যমে রসদ সরবরাহে দুই সপ্তাহেরও বেশি সময় লাগায় সেন্ট্রাল কমান্ড তাদের সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে ওয়াশিংটনে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি উঠলেও মধ্যপ্রাচ্যে আটকে থাকা প্রায় ৫০ হাজার সেনাকে নিরাপদে বের করে আনার সুস্পষ্ট কৌশল এখনো অনুপস্থিত।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী