জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের মতামত ও চাহিদার ওপর ভিত্তি করেই নতুন আইন প্রণয়ন করবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইউএস কনস্টিটিউশান ডে’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে কথা বলতে গিয়ে আইনমন্ত্রী জানান, বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কারো ব্যক্তিগত ভাবমূর্তি বা সম্মান যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে আইনটি পরিমার্জন করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত আইনের বিষয়ে ইতোমধ্যে সংবাদপত্রের সম্পাদকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া নতুন সাইবার সুরক্ষা আইনে ইন্টারনেটে সাংবাদিকতার সুযোগ নিয়ে অপতথ্য বা অসত্য সংবাদ ছড়ানোর বিষয়টি রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি