,

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

news-image

অনলাইন ডেস্ক : দেশে বৃষ্টির প্রবণতা কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। শনিবার থেকে পরবর্তী ৮ থেকে ১০ দিনে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি রোদ ও ভ্যাপসা গরম বাড়ার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। অনেক এলাকায় দিনের বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও দিনে ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত রোদ থাকার সম্ভাবনাও রয়েছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় তুলনামূলক বেশি গরম অনুভূত হতে পারে। এসব অঞ্চলের কিছু জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। কোনো কোনো স্থানে তা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে।

তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে।

১৩ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কয়েক দফা বজ্রবৃষ্টি হতে পারে। তবে অনেক স্থানে টানা কয়েক দিন বৃষ্টির দেখা নাও মিলতে পারে।

অন্যদিকে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে বেশ কয়েক দিন বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের বড় সময়জুড়ে রোদ ও ভ্যাপসা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির প্রবণতা কম থাকায় কৃষকদের জন্য এ সময়টি কাজে লাগানোর পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি। বিশেষ করে যেসব ধান কাটার উপযোগী হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে সেসব ধান দ্রুত ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে দেশে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে বর্তমান তুলনামূলক শুষ্ক আবহাওয়া কৃষিকাজে কাজে লাগানো যেতে পারে।

পর্যটকদের জন্যও আগামী কয়েক দিন আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকতে পারে। পার্বত্য চট্টগ্রাম, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলের মতো পর্যটন এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি সহায়ক হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে সাগরে থাকা লঘুচাপের প্রভাব শনিবার রাতের দিকে কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

নতুন করে নিম্নচাপ তৈরি হলে সাগর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সমুদ্রযাত্রার আগে সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের

মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ