শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালের যে ৬টি অভ্যাস দূর করবে রাতের ক্লান্তি

news-image

সারা রাত ঘুমিয়ে সকালবেলা শরীর থাকবে ঝরঝর, ক্লান্তিহীন। কিন্তু অনেকেই আছে সকালবেলা ঘুম ভাঙ্গার পর শরীর থেকে ক্লান্তি দূর হয় না। অফিস বা ঘরে কোন কাজ ঠিকমত করতে পারেন না। শরীরের এই ক্লান্তি দূর করা সম্ভব সহজ কিছু কাজ করে। ঘুম থেকে উঠে করে ফেলুন কাজগুলো। আর সারা দিন থাকুন সতেজ ঝরঝরে। আসুন জেনে নিই কোন কাজগুলো যা সকালের ক্লান্তি দূর করে দিবে।
১। রাতে ভাল একটি ঘুম দিন

পর্যাপ্ত ঘুমের অভাবে আপনার দিনের শুরুটি খারাপ যেতে পারে। চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে এবং একই সময়ে ঘুম থেকে উঠতে। ঘুমের সময়টা নির্ধারণ করে রাখুন। এতে আপনার শরীরের অভ্যস্ত হয়ে যাবে এবং আপনাকে সারাদিন সতেজ রাখবে।
২। গোসল করা

সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করুন যা আপনার ক্লান্তি দূর করে সারাদিন রাখবে সতেজ। এটি আপনার শরীরের রক্ত চলাচল সচল রেখে আপনাকে কাজে আগ্রহী করে তলে।
৩। ব্যায়াম করুন

সকালে ঘুম থেকে উঠার পর হালকা ব্যায়াম করুন। খুব পরিশ্রমী ব্যায়াম করা থেকে বিরত থাকুন। বাইরে থেকে কিছুক্ষণ হেঁটে আসতে পারেন। এটি সারা শরীরের রক্ত চলাচল সচল রাখে এবং কাজে মনযোগী করে তোলে।
৪। চা বা কফি পান করুন

দিন শুরু করুন এক কাপ চা বা কফি দিয়ে। চা আপনার শরীরের ক্লান্তি দূর করবে। চায়ের সাথে পুদিনা পাতা যোগ করে নিন। পুদিনা পাতায় অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা শরীরের শক্তি ধরে রাখে। আর কফিতে ক্যাফেইন আছে যা শরীরের ক্লান্তি দূর করে থাকে।
৫। ফলের রস

এক গ্লাস আঙ্গুরের রস আপনার কর্মশক্তিকে বাড়িয়ে দিবে বহুগুণ। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক এসিড রয়েছে যা আপনার ক্লান্তি দূর করে থাকে।
৬। স্বাস্থ্যসম্মত নাস্তা করা

সকালের নাস্তাটা স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করুন। সকালের নাস্তার টেবিলে প্রচুর পরিমাণে ফল ও ফলের রস রাখার চেষ্টা করুন। ফলের রস আপনাকে কাজের শক্তি যোগাবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ