,

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নতুন দায়িত্ব

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদন করা হয়।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।