,

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দেশের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় চিকিৎসক, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এমনকি চিকিৎসার জন্য রোগীদের যাতে ঢাকায় ছুটে আসতে না হয়, সেজন্য দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসাসামগ্রী রাখা হয়েছে।

ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার ঠেকাতেও সারা দেশে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, মশার বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে তার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না। প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতেও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

দেশে হামের প্রকোপ মোকাবিলায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন করে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তার দাবি, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের বড় একটি অংশ আগে হাম প্রতিরোধী টিকা নেননি। বিভিন্ন সময়ে সচেতনতামূলক প্রচার ও টিকাদান কর্মসূচি পরিচালনার পরও যারা টিকা নেননি, তাদের লক্ষ্য করেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, হামের টিকার একটি বড় চালান ইতোমধ্যে দেশে পৌঁছেছে। চলতি মাসের ১৭ তারিখ আরও একটি চালান দেশে আসার কথা রয়েছে।

হামে মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কোনো দায় নেই। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলেও তিনি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি